ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৬, ২:৪৭ বিকাল

Link Copied!

খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কমিউনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। বাড়িঘর ও বাজারের ফেলে দেওয়া বর্জ্য প্রক্রিয়াজাত করে এখানে তৈরি হবে জৈব সার, মাছের খাবারসহ বিভিন্ন উপজাত। এতে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের’ আওতায় ২০২৬-২৭ অর্থবছরে প্ল্যান্টটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সুফল ভোগ করবেন টিপনা গ্রামের প্রায় ৮০০ পরিবারের ছয় হাজার মানুষ। সারাদেশে প্রাথমিকভাবে নির্বাচিত ১৫টি মডেল গ্রামের মধ্যে টিপনা একটি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রামের প্রায় ৮০০ পরিবারের বাড়ি থেকে গৃহস্থালির বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নির্মিত প্ল্যান্টে প্রক্রিয়াজাত করা হবে। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার তৈরি করা হবে। পাশাপাশি লার্ভা উৎপাদনের মাধ্যমে মাছের খাবার এবং প্লাস্টিকসহ অন্যান্য অপচনশীল বর্জ্য পুনর্ব্যবহারের ব্যবস্থা থাকবে। বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগও রয়েছে।

বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের কাজে স্থানীয় পরিবারগুলোর সম্পৃক্ততার মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। কৃষিতে জৈব সার এবং মৎস্য খাতে বিকল্প খাবার ব্যবহারের ফলে উৎপাদন খরচ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটি বাস্তবায়নে ঠিকাদার নিয়োগ ও কার্যাদেশ দেওয়ার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই দৃশ্যমান নির্মাণকাজ শুরু হবে। এটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। সফলতা পাওয়া গেলে পরবর্তী সময়ে বাজার এলাকাগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনার বিশ্বস্বীকৃত ‘ত্রি-আর’ নীতি-বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ অনুসরণ করা হবে।

ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা বলেন, আধুনিক প্ল্যান্টটি চালু হলে বর্জ্য সম্পদে পরিণত হবে। পরিবেশ দূষণ রোধের পাশাপাশি এলাকার প্রায় ছয় হাজার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও জানান, টিপনা আদর্শ গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য সুরক্ষায়ও উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গ্রামের ২৪০টি পরিবারে আধুনিক টয়লেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ৫০টি ডিপ টিউবওয়েল।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি ২১ সেপ্টেম্বর ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন। তিনি বলেন, বর্জ্য থেকে সার ও মাছের খাবার উৎপাদনের এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এটি শুধু টিপনা নয়, পুরো ডুমুরিয়া উপজেলার জন্য সম্ভাবনাময় একটি মডেল হতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা

বংশে পিসিওএস থাকলে নারীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নিয়ে কড়া বার্তা মন্ত্রণালয়ের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে নতুন উদ্যোগ

এক লাফে ভরিতে কমল ৫৪৮২ টাকা, স্বর্ণের নতুন দাম কত?