ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ বিকাল

Link Copied!

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় শুকুরজান বিবি (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে গেছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাওডোবা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকুরজান বিবি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্ডা এলাকার মৃত মজিদ ফকিরের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শুকুরজান বিবি পদ্মা সেতুর হাইওয়ে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় তাঁর মুখমণ্ডলের বাম পাশ, বাম চোখ ও দুই পায়ে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরে নিহতের স্বজনেরা এসে মরদেহ নিয়ে যান।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনাটি হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়। পরে নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে যান। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ

তামাক ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে ডিএসসিসি

DSCC to Take Effective Measures to Control Tobacco Use