ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ সকাল

Link Copied!

সিরাজগঞ্জের কাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সামাদ (৭৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রাতুল (২০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর হাইস্কুলের পশ্চিম পাশে সুখির বাড়ির কাছে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ উপজেলার চরপানাগাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রাতুল তাঁর এক বন্ধুর মোটরসাইকেল চালিয়ে নিশ্চিন্তপুর হাইস্কুলের পশ্চিম পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি পেছন দিক থেকে পথচারী আব্দুস সামাদকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রাতুলও গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

vivo Y32: An All-in-One Smart Performer

OPPO Launches ‘Make Your Puja Moment’ Photography Campaign

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর

ইউরোপগামী শিশু-তরুণ অভিবাসীরা চরম নির্যাতনের শিকার: জাতিসংঘ

কপ-৩১ সামনে রেখে জলবায়ু অর্থায়নে অনুদান দাবি বাংলাদেশের

পরিবেশবান্ধব টেকসই কুলিং প্রযুক্তি গড়ে তোলার তাগিদ ইউএনডিপির

‘বংশলতিকা’ বলবে সামুদ্রিক পাখির পেটে মিলবে কতটা প্লাস্টিক

এল নিনোর খরায় ইন্দোনেশিয়ায় পাম চাষিদের দুর্দশা, শুকিয়ে যাচ্ছে নদীপথ

সারাদেশে শুষ্ক আবহাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচের মাঠে ট্রাকের ধাক্কায় নিহত ২