ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

স্বাস্থ্যসেবা নিয়ে তিন সংস্থার সমঝোতা স্মারক

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ জানুয়ারী ২০২৪, ৪:২০ বিকাল

Link Copied!

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং জাতীয় পুষ্টিসেবার সঙ্গে পাঁচ বছরের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কেয়ার বাংলাদেশ। শ‌নিবার (১৮ জানুয়া‌রি) কেয়ার বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

প্রফেসর ড. শাহ গোলাম নবী, পরিচালক, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, প্রফেসর ড. মিজানুর রহমান, লাইন ডিরেক্টর, জাতীয় পুষ্টিসেবা এবং ড. ইখতিয়ার উদ্দিন খন্দকার, ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও পরিচালক-স্বাস্থ্য ও পুষ্টি, কেয়ার বাংলাদেশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

কেয়ার বাংলা‌দেশ জানায়, ত্রিপক্ষীয় এই সমঝোতা স্মারকটি কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে, পরিবার পর্যায়ে পুষ্টি ও স্বাস্থ্য আচরণের উন্নতি করতে এবং উন্নত পুষ্টির জন্য নেতৃত্ব ও শাসনকে উন্নত করতে একসঙ্গে কাজ করার একটি প্রতিশ্রুতি।

ইউএসএআইডির কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটির (সিএনএইচএ) লক্ষ্য হলো, শিশুদের জীবনের প্রথম এক হাজার দিনে পুষ্টি এবং স্বাস্থ্যসেবা উন্নত করা। এই সমঝোতা স্মারকের মাধ্যমে সিএনএইচএ পুষ্টি সেবার জন্য কমিউনিটি স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এবং জাতীয় পুষ্টিসেবার (এনএনএস) সঙ্গে কাজ করবে।

প্রফেসর ড. শাহ গোলাম নবী ব‌লেন, এই সমঝোতা স্মারকটি বাংলাদেশে পুষ্টি সম্পর্কিত নীতি নির্ধারণকে অবহিত করার জন্য প্রয়োজনীয় প্রমাণের ভিত্তি তৈরি করতে কেয়ার বাংলাদেশ ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগী ভূমিকা রাখবে।

এনএনএসের লাইন ডিরেক্টর অধ্যাপক ড. মিজানুর রহমান ব‌লেন, এনএনএস জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে আমাদের জাতীয় কৌশল বাস্তবায়নের জন্য সিএনএইচএকে সহায়তা করতে প্রস্তুত।

এমওইউ স্বাক্ষরের তাৎপর্য উল্লেখ করে ড. ইখতিয়ার উদ্দিন খন্দকার বলেন, সিএনএইচএ পুষ্টির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং প্রমাণভিত্তিক সমাধান প্রণয়নের জন্য কাজ করে যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা