ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি, ঘাটতির শঙ্কা নেই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:২৭ বিকাল

Link Copied!

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আগামী দুই মাসের চাহিদা অনুযায়ী মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০ কার্গো এবং নভেম্বরে ৯ কার্গো এলএনজি দেশে আসবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, অক্টোবর ও নভেম্বর মাসে এলএনজিবাহী কার্গো নিয়ে কোনো সমস্যা নেই। চাহিদা অনুযায়ী এলএনজি নিশ্চিত হওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাস নিয়েও কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, প্রতি মাসে পরবর্তী তিন মাসের জন্য প্রয়োজনীয় এলএনজি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এতে এলএনজি থেকে গ্যাস সরবরাহে কোনো ধরনের ঘাটতির আশঙ্কা থাকবে না।

পেট্রোবাংলা ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্র জানায়, অক্টোবরে আসা ১০ কার্গোর মধ্যে স্পট মার্কেট থেকে ৩ কার্গো, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ২ কার্গো এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৫ কার্গো আনা হবে।

নভেম্বরে ৯ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ৬ কার্গো এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ৩ কার্গো আসবে। এসব এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে কেনা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চাহিদা অনুযায়ী বিভিন্ন উৎস থেকে এলএনজি সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী কার্গোগুলো দেশে আসার পর তা জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হবে।

আরপিজিসিএলের তথ্য অনুযায়ী, প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। সে হিসাবে অক্টোবর ও নভেম্বরের ১৯ কার্গোতে মোট প্রায় ৬ কোটি ৮ লাখ এমএমবিটিইউ এলএনজি আমদানি নিশ্চিত হয়েছে।

সমুদ্রপথে আমদানি করা এলএনজি প্রথমে দেশের এলএনজি টার্মিনালে নেওয়া হয়। সেখানে এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তর করা হয়, যা পুনঃগ্যাসীকরণ নামে পরিচিত। এরপর পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হয়।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) মিজানুর রহমান বলেন, অক্টোবর ও নভেম্বরের জন্য মোট ১৯ কার্গো এলএনজি যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়া থেকে কেনা হয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও কার্গো কেনা হচ্ছে।

তিনি বলেন, চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত হওয়ায় আগামী কয়েক মাস এলএনজি সরবরাহে বড় ধরনের কোনো সমস্যা হবে না।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করবে সরকার

আগামী ৫ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

শব্দদূষণ কমাতে ১৫ দিনে হর্ন অপসারণের উদ্যোগ গাজীপুরে

মাছের উৎপাদন বাড়িয়ে চাহিদা পূরণ, অতিরিক্ত মাছ রপ্তানির আহ্বান

পর্যটন ও এভিয়েশন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সরকার

Road Crashes Claim More Young Lives, Youth Seek Road Safety Law

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা

সাভারে দুই বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

ইস্তাম্বুলে জব্দ ইরানের কাসপিয়ান এয়ারলাইন্সের বিমান

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

২ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি জেলায় ভূমিধসের শঙ্কা