ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মেক্সিকোর উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে হারিকেন পোলো

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০৮ বিকাল

Link Copied!

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ক্যাটাগরি-৩ মাত্রার হারিকেন পোলো। সমুদ্রের পানি উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ উপচে পড়ায় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের হারিকেন মৌসুমে স্থলভাগে আঘাত হানতে যাওয়া প্রথম হারিকেন এটি। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতার মধ্যে এল নিনো আবহাওয়াজনিত কারণে ঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, পোলো বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণাঞ্চল অতিক্রম করার সময় প্রচণ্ড বৃষ্টি ও হারিকেন-গতির বাতাস বয়ে আনতে পারে। এ পরিস্থিতিতে মেক্সিকোর কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পোলোর গতিপথে থাকা বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের প্রায় ৬ হাজার মানুষের ছোট মৎস্যবন্দর পুয়ের্তো সান কার্লোসে প্রবল বাতাসে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। উপকূলের কাছাকাছি ঢেউও অনেক বেড়ে গেছে।

এএফপির প্রতিবেদকেরা জানান, শহরটির কয়েকটি স্থানে বালুর তৈরি প্রতিরক্ষা বাঁধ ইতোমধ্যে সমুদ্রের পানির তোড়ে ভেঙে গেছে। এতে রাস্তায় পানি ঢুকে পড়েছে। ঝড়ের প্রভাবে শহরটিতে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। প্রবল বাতাসে খেজুরগাছগুলো প্রচণ্ডভাবে দুলতে দেখা যায়।

৫৩ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হুয়ান ম্যানুয়েল সারাবিয়া ঝড়ের প্রস্তুতি হিসেবে নিজের বাড়ির সামনের অংশ কাঠ দিয়ে বন্ধ করে দিয়েছেন। তিনি এএফপিকে বলেন, ‘ঝড়টি পুরো শক্তি নিয়েই আসছে।’

এদিকে পুয়ের্তো সান কার্লোসে সেনাসদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সাধারণ কাঠের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে স্থানীয় বাসিন্দা সালভাদর পালমা নিরাপদ আশ্রয়ে যেতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি সব সময় হারিকেনের সময় এখানে থেকেছি, আমার কখনো কিছু হয়নি। আমি ঈশ্বরের ওপর আস্থা রাখি।’

সাত সদস্যের পরিবারের সঙ্গে পুয়ের্তো সান কার্লোসেই তিনি বেশি নিরাপদ বোধ করেন বলেও জানান।

সূত্র: এএফপি

Facebook Comments Box

আরও পড়ুন

মেক্সিকোর উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে হারিকেন পোলো

পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, ভোরে কুয়াশা-শিশির

চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

Dhaka University and Insurance News BD to Conduct Joint Research on Challenges and Prospects of the Insurance Sector

শীতের আগেই দিল্লিতে বায়ুদূষণ ঠেকাতে নির্মাণকাজ বন্ধ

এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে পাচার, ডিলারকে জরিমানা

নিষেধাজ্ঞার চাপেও থামেনি ইরানের আন্তর্জাতিক বিমান চলাচল

গভীর নিম্নচাপের প্রভাবে কয়েক দিন বাড়তে পারে বৃষ্টি

ময়মনসিংহে বাড়ছে জলাতঙ্কের ঝুঁকি

বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে যৌথ গবেষণায় ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি