ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নিম্নচাপের প্রভাবে কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ বিকাল

Link Copied!

উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে এটি আরও ঘনীভূত হয়ে সোমবার সকাল ৬টায় নিম্নচাপে রূপ নেয়। নিম্নচাপটি ১৫ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাস: চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার: চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার: চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার: চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Facebook Comments Box

আরও পড়ুন

সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী

গাজীপুরে গাড়িচাপায় সাড়ে ৩ বছরের মেয়েসহ মা নিহত

রোবটিক সার্জারি চালুসহ চীনের সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বিএমইউ

When the Network Disappears, UltraLink Keeps Phones Connected

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

মুন্সীগঞ্জে রবি মৌসুমে ৭৪ হাজার টন সার বরাদ্দ

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ

বন্ধ পাটকল চালুর উদ্যোগ, ৫০ হাজার কর্মসংস্থানের আশা

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্যসহ সন্দেহজনক চালান জব্দ

নিম্নচাপের প্রভাবে কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা

নেপালে হিমলুং হিমালে তুষারধসে ২ জনের মরদেহ উদ্ধার