ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১:০৫ বিকাল

Link Copied!

বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি পরিশোধকে আরও সহজ, সুবিধাজনক এবং সাশ্রয়ী করতে স্প্লিটপে-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে। স্প্লিটপে হলো কমিউনিটি ব্যাংক পিএলসি -এর বাই নাও, পে লেটার (BNPL) সেমিস্টার ফি পেমেন্ট সলিউশনের প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী পার্টনার।

এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা প্রাথমিকভাবে উপায়-এর মাধ্যমে বিএনপিএল (BNPL) আবেদন-সংক্রান্ত ফি পরিশোধ করতে পারবেন এবং কমিউনিটি ব্যাংক পিএলসি কর্তৃক প্রদত্ত সেমিস্টার ফি অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যোগ্য শিক্ষার্থীরা বিএনপিএল সুবিধা গ্রহণ করতে পারবেন, যার মাধ্যমে তারা ব্যাংক কর্তৃক অনুমোদিত শর্তানুযায়ী কিস্তিতে তাদের সেমিস্টার ফি পরিশোধ করতে পারবেন। আগস্ট ২০২৬-এ কমিউনিটি ব্যাংক পিএলসি -এর সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে স্প্লিটপে এই সেবার প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী হিসেবে কাজ করছে।

আজ ঢাকায় উপায়-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড, স্প্লিটপে এবং অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাজ্জাদ আলম, হেড অব কর্পোরেট সেলস, উপায় এবং জুবায়ের মাহমুদ পুলক, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, স্প্লিটপে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায়-এর হেড অব টেকনোলজি, মামুন রেজা খান, হেড অফ হিউমান রিসোর্সেস, অর্পণ কুমার সাহা, হেড অব প্রাইভেট এডুকেশন, মোঃ মুরাদ হাসান, স্যামুয়েল মুরসালিন, ফ্যাকাল্টি মেম্বার, নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU); আফনান ইউসুফ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB); মীর মুতাসিম হোসাইন, ডিরেক্টর, স্প্লিটপে; এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবার আর্থিকভাবে আরও বেশি সুবিধা পাবেন, পাশাপাশি শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার ও প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে।
প্রাথমিকভাবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এ সেবাটি চালু করা হবে। ভবিষ্যতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

From Pixels to Perspectives: OPPO & BUP Join Hands to Spotlight Young Visual Storytellers

তরুণদের সৃজনশীলতার নতুন মঞ্চ ‘স্ফূরণ ৬.০’, থাকছে নানা সুযোগ

এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি

Lifebuoy Friendship Hospital has provided healthcare services to over 800,000 patients in remote riverine island areas

দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল

চট্টগ্রামের বাজারে নতুন ফল ‘সাম্মাম’, কেজি ১০০-১৫০ টাকা

টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, খাদে পড়ে নিহত ৪

ভোরেই ঢাকায় তুমুল বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

ভোরের মুষলধারে বৃষ্টিতে ডিএসসিসির কিছু এলাকায় জলাবদ্ধতা

সারাক্ষণ ক্লান্তিবোধ করেন? জেনে নিন অবসাদের ১২টি বড় কারণ

লোনাপানির আঘাতে জমি হারাচ্ছে কৃষক