ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভোরের মুষলধারে বৃষ্টিতে ডিএসসিসির কিছু এলাকায় জলাবদ্ধতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ সকাল

Link Copied!

ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমে থাকা পানি দ্রুত সরাতে ভোর থেকেই পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম বিভিন্ন এলাকায় কাজ করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসি জানায়, ভোর ৪টা থেকে ঢাকায় মুষলধারে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে সংস্থাটির আওতাধীন কিছু নিচু এলাকা ও ঢালু সড়কে পানি জমে যায়। নগরবাসীর ভোগান্তি কমাতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় কাজ শুরু করে।

রেসপন্স টিমের সদস্য ও পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেনেজ লাইনে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সরানোর পাশাপাশি পানি নিষ্কাশনের কাজ করছেন। দ্রুত পানি সরিয়ে যান চলাচল ও পথচারীদের যাতায়াত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএসসিসি।

পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল থেকে ডিএসসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

জলাবদ্ধতার কারণে সৃষ্ট ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীর সহযোগিতা চেয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে জলমগ্ন এলাকায় চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে রাস্তায় উন্মুক্ত বা ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি জলমগ্ন সড়কে খোলা ম্যানহোল বা ড্রেন থাকতে পারে উল্লেখ করে পথচারী ও যানবাহনের চালকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে ডিএসসিসি।

জলাবদ্ধতা সংক্রান্ত তথ্য জানাতে বা জরুরি প্রয়োজনে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষে ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

From Pixels to Perspectives: OPPO & BUP Join Hands to Spotlight Young Visual Storytellers

তরুণদের সৃজনশীলতার নতুন মঞ্চ ‘স্ফূরণ ৬.০’, থাকছে নানা সুযোগ

এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি

Lifebuoy Friendship Hospital has provided healthcare services to over 800,000 patients in remote riverine island areas

দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল

চট্টগ্রামের বাজারে নতুন ফল ‘সাম্মাম’, কেজি ১০০-১৫০ টাকা

টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, খাদে পড়ে নিহত ৪

ভোরেই ঢাকায় তুমুল বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

ভোরের মুষলধারে বৃষ্টিতে ডিএসসিসির কিছু এলাকায় জলাবদ্ধতা

সারাক্ষণ ক্লান্তিবোধ করেন? জেনে নিন অবসাদের ১২টি বড় কারণ

লোনাপানির আঘাতে জমি হারাচ্ছে কৃষক