ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রাজধানীর বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, কিছু পণ্যের দাম কমেছে

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৬, ১২:৫৮ বিকাল

Link Copied!

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে পোলাওয়ের চালের দাম সামান্য বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে এসব তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাজারের সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করে সামগ্রিক মূল্য পরিস্থিতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা শোনেন।

তিনি বলেন, বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং পর্যাপ্ত সরবরাহ বজায় আছে। সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে বলেও তিনি উল্লেখ করেন।

বাজার তদারকির প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে তিনি গতকাল কারওয়ান বাজার এবং আজ দুটি বাজার পরিদর্শন করেছেন। তার দাবি, বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে ইতিবাচক চিত্র পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ব্যবসায় টিকে থাকতে মুনাফা করা স্বাভাবিক হলেও অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের তদারকি অব্যাহত থাকবে।

বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দোকানে হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমানভাবে টানিয়ে রাখার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থা সচল থাকলে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত