ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

বগুড়ায় বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু, ধানের দাম ৩৬ টাকা কেজি

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মে ২০২৬, ১:৪৭ বিকাল

Link Copied!

বগুড়ায় চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং সেদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) বগুড়া সদর এলএসডিতে (লোকাল সাপ্লাই ডিপো) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় জানানো হয়, এ বছর জেলায় মোট ১৭ হাজার ৭৮১ মেট্রিক টন ধান, ৭২ হাজার ৬০২ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৩ হাজার ৮১১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রেজাউল করিম বাদশা।

সভাপতিত্ব করেন রাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ জানান, এবার ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা কেজি দরে কেনা হচ্ছে।

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এজন্য ‘কৃষক অ্যাপ’ এবং কৃষি বিভাগের তালিকার মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচন করা হচ্ছে, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে আসে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত