ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ঈশ্বরগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪২০ কেজি চাল জব্দ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ মার্চ ২০২৬, ১০:৩২ সকাল

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ৪২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযান শনিবার (১৪ মার্চ) বিকেলে জয়পুর এলাকায় পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সরকারি সিলমোহরযুক্ত এই চাল অবৈধভাবে বিক্রির জন্য মজুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জয়পুর গ্রামের বাসিন্দা ইছাক মিয়ার ছেলে জুবায়েরের (২২) বসতঘর ও দোকান থেকে ১৪ বস্তা (মোট ৪২০ কেজি) চাল উদ্ধার করে। উদ্ধারকৃত চালের বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, “দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুত বা বিক্রির চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের হেফাজতে রাখা জব্দকৃত চাল আগামী সোমবার গরীব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স