ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভেজাল শিশু খাদ্য তৈরির দায়ে ফতুল্লার ‘আমিন স্কয়ার বিডি’কে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মার্চ ২০২৬, ১১:৩১ সকাল

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে ফতুল্লা এলাকার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় র‍্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন–এর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নয়ামাটি এলাকার ‘আমিন স্কয়ার বিডি লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া শিশুদের জন্য তৈরি বিভিন্ন খাদ্যপণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার, নকল পণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে কোনো মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টিও শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালত।

এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।

র‍্যাব-১১–এর সূত্রে জানা যায়, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাত করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

অভিযানটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন–এর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে র‍্যাব-১১–এর একটি চৌকস দল সহযোগিতা করে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত