ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দোহারে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মার্চ ২০২৬, ৩:৪০ বিকাল

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

প্রাণিসম্পদ দফতর জানায়, একজন গ্রাহক প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতি হালি ডিম ২৮ টাকা দরে ক্রয় করতে পারবেন। তবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১ কেজি গরুর মাংস, ১ লিটার দুধ ও ১২টি ডিম পাবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দোকান খোলা থাকবে।

উদ্বোধনী দিনে ১২০ কেজি গরুর মাংস, ১ হাজার ৪০০ ডিম ও ৫০ লিটার দুধ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন জানান, কার্যক্রমটি সুন্দরভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, সাধারণ মানুষ যাতে সহজে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সে লক্ষ্যেই মাসব্যাপী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা নিয়াজ মাহমুদ মিঠুন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২