ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

যশোরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ সকাল

Link Copied!

যশোরের অভয়নগর উপজেলায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না রাখার কারণে পাঁচ ব্যবসায়ীকে মোট ১৫,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নওয়াপাড়া বাজার-এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে যে পাঁচ ফলের দোকান পরিদর্শন করা হয়, সেখানে নির্ধারিত মূল্যতালিকা পাওয়া যায়নি। পাশাপাশি দোকানদাররা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিলেন।

সহকারী কমিশনার আশীষ কুমার বসু বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৯ ধারায় পাঁচজন ফল ব্যবসায়ীকে ১৫,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ৩ হাজার টাকা করে, একজনকে ৫ হাজার টাকা এবং অপর একজনকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।”

প্রতিষ্ঠানটি জানায়, ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স