ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দেশের ৪১৯ উপজেলায় দৈনিক এক টন চাল বিক্রি ৩০ টাকায়

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ জানুয়ারী ২০২৬, ৩:০১ বিকাল

Link Copied!

চালের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের জন্য মূল্য সহায়তা নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলায় দৈনিক এক টন করে চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান ওএমএস (সাধারণ) কর্মসূচির পাশাপাশি এই অতিরিক্ত কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে সারাদেশে ওএমএসের আওতায় ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভা মিলিয়ে মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে ভর্তুকি মূল্যে খাদ্যশস্য বিক্রি হচ্ছে। প্রতিদিন ১ হাজার ৪১৭ দশমিক ৫ টন আটা এবং ১ হাজার ১৭৫ টন চাল সরবরাহ করা হচ্ছে।

ওএমএসের মাধ্যমে খোলা আটা প্রতি কেজি ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকা দরে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সরু চালের দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এসব এলাকায় নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মাঝারি ও মোটা চালের বাজার দর বর্তমানে স্থিতিশীল রয়েছে।

সরকারের এই উদ্যোগের ফলে চালের বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সরাসরি উপকৃত হওয়ার আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত