ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রাজশাহীতে কাঁচামরিচ ও শীতকালীন সবজির দামে ঊর্ধ্বগতি

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জানুয়ারী ২০২৬, ১:০৯ বিকাল

Link Copied!

রাজশাহীর কাঁচাবাজারে কাঁচামরিচ ও শীতকালীন সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তবে পেঁয়াজ, মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি মিলেছে। বুধবার (২১ জানুয়ারি) শহরের সাহেব বাজারসহ কয়েকটি প্রধান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নতুন পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমে বর্তমানে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বেগুনের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ৬০ টাকায় দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম; প্রতি কেজি ৩০ টাকা বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। করল্লার দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

আলু, টমেটো ও অন্যান্য শীতকালীন সবজির দামেরও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ডায়মন্ড আলু ২০-২৫ টাকা, লাল ও হল্যান্ড আলু ২৫-৩০ টাকা, নতুন আলু ৩০-৪০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, ফুলকপি ৪০-৫০ টাকা এবং মুলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় শাকের দাম ১০-২০ টাকার মধ্যে স্থিতিশীল।

মাংসের বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিতে ৫ টাকা কমে ১৫৫ টাকায় এবং সোনালি মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫০ টাকায়। ডিমের দামও কমে ডজনে ১৮ টাকা কমে ৯৬ টাকায় পৌঁছেছে।

চালের বাজারে আবার চাপ বেড়েছে। মানভেদে সব ধরনের চালের দাম কেজিতে ৩-৪ টাকা পর্যন্ত বেড়েছে। সরু চাল ৮২-৮৭ টাকা ও মোটা চাল ৬২-৬৭ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সরিষার তেলের দাম লিটারে ২০০ টাকায়, প্যাকেটজাত সয়াবিন তেল ১৮০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনি ও ডালের দাম আগের মতোই চড়া রয়েছে।

বাজারে দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা সরবরাহের ঘাটতি ও শীতকে দায়ী করছেন। সাহেব বাজারের কাঁচামরিচ বিক্রেতা আবদুল মালেক বলেন, “শীতের কারণে ক্ষেত থেকে কাঁচামরিচ উঠছে কম। সরবরাহ কম থাকায় দাম হঠাৎ বেড়ে গেছে। সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।”

কৃষি ও সবজি বিক্রেতারা জানান, শীতকালে চাহিদা বেশি হওয়ায় দাম বাড়ছে। তবে ক্রেতারা বাড়তি দামে অসন্তোষ প্রকাশ করেছেন। গৃহিণী রেহানা বেগম বলেন, “কাঁচামরিচ ১২০ টাকায় গেলে সংসার চালানো কঠিন।” শাহিন আলম বলেন, “চালের দামও আবার বাড়ছে। বাজার ঠিক রাখতে সরকারের নিয়মিত নজরদারি প্রয়োজন।”

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স