ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ খাদ্য

খাদ্য মোড়কে সতর্ক লেবেলিং চালু করতে প্রবিধান দ্রুত চূড়ান্তের তাগিদ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জানুয়ারী ২০২৬, ৪:৪৭ বিকাল

Link Copied!

জনস্বাস্থ্য সুরক্ষা ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ প্যাকেজ লেবেলিং (এফওপিএল) নকশাসহ সতর্কবাণী সংযুক্ত করা হলে জনগণের মধ্যে সচেতনতা বাড়বে এবং অতিরিক্ত লবণ, চিনি ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ খাদ্য গ্রহণে মানুষ নিরুৎসাহিত হবে-এমন মতামত তুলে ধরেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এ প্রেক্ষিতে খাদ্য মোড়কে এফওপিএল নকশা সংযুক্ত করে প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করার দাবিতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) একটি প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, সেক্রেটারি, সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ); অধ্যাপক ড. রুমানা হক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাহী পরিচালক, আর্ক ফাউন্ডেশন; সহযোগী অধ্যাপক বজলুর রহমান তরফদার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কামরুন্নিছা মুন্না, পলিসি অ্যানালিস্ট, সিএলপিএ।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, প্যাকেটজাত খাদ্য ও পানীয়তে ব্যবহৃত লবণ, চিনি ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ এবং পুষ্টিগুণ সম্পর্কে স্পষ্ট ও সহজবোধ্য তথ্য প্রদানের কোনো বিকল্প নেই। বিশ্বব্যাপী ফ্রন্ট-অফ প্যাকেজ লেবেলিং (এফওপিএল) অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ হ্রাসে একটি কার্যকর ও প্রমাণভিত্তিক পদ্ধতি হিসেবে স্বীকৃত।

প্রতিনিধিদল আরও জানান, খাদ্য মোড়কে সতর্কবাণী থাকলে ভোক্তারা সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে পারবেন, যা দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়ক হবে। এ জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্রবিধান প্রণয়ন জরুরি।

এ বিষয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার খাদ্য মোড়কে এফওপিএল নকশাসহ সতর্কবাণী প্রদানের প্রয়োজনীয়তার সঙ্গে একমত পোষণ করেন। তিনি জানান, এ সংক্রান্ত প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে লবণ, চিনি ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ খাদ্য ও পানীয়র মোড়কে এসব উপাদান গ্রহণ সংক্রান্ত সতর্কবাণী প্রদানের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এফওপিএল নকশার একটি চূড়ান্ত খসড়াও প্রস্তুত করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত