ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

২১ জানুয়ারির মধ্যে কিটক্যাট চকলেট প্রত্যাহারের আদেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ ডিসেম্বর ২০২৫, ১:০১ বিকাল

Link Copied!

বিতর্কিত নেসলে কিটক্যাট চকলেট ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে বাজার থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা খাদ্য আদালতের এক আদেশে সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ অপসারণ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

বাদীপক্ষের দাখিল করা দরখাস্তের পরিপ্রেক্ষিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটের একটি নির্দিষ্ট লট বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান তার আবেদনে উল্লেখ করেন, নেসলে বাংলাদেশ কর্তৃক বাজারজাত কিটক্যাট চকলেটটি একটি অনিবন্ধিত, অননুমোদিত, অস্পষ্ট ও নিম্নমানের পণ্য। তিনি দাবি করেন, পণ্যটি অনিরাপদ, ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

আবেদনে আরও বলা হয়, দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে, ভেজাল ও অনিরাপদ খাদ্য নিয়ন্ত্রণে আনতে এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা বজায় রাখতে আদালতের কাছে কিটক্যাট চকলেট বাজার থেকে প্রত্যাহার ও ধ্বংসের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এ ছাড়া, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর লাইসেন্স ও প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত নেসলে কিটক্যাট চকলেটের আমদানি, বিপণন ও বিক্রয় সাময়িকভাবে স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সংক্রান্ত নির্দেশনা কার্যকর থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা