ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

পেঁয়াজের বাজারে লাগাম টানতে বাড়ানো হলো আমদানি অনুমতি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ সকাল

Link Copied!

পেঁয়াজের বাজার সহনীয় ও স্থিতিশীল রাখতে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর প্রতিদিন ৫৭৫টি করে মোট ১ হাজার ১৫০টি আমদানি অনুমতি (আইপি) ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি আইপির বিপরীতে আগের মতোই সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

রোববার (১৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি অনুমতির জন্য আবেদনের শর্তাবলি আগের মতোই বহাল থাকবে। গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আইপির জন্য আবেদন করেছেন, তারাই কেবল এই দুদিন পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। তবে একজন আমদানিকারক এই সুবিধা মাত্র একবারই গ্রহণ করতে পারবেন।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এর ফলে পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরবে।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা