ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

মুরগি–মরিচের দামে স্বস্তি, বেশিরভাগ পণ্য আগের দামে

প্রতিবেদক
Ibrahim Khalil
২ ডিসেম্বর ২০২৫, ৪:২৩ বিকাল

Link Copied!

রংপুরের বাজারে নিত্যপণ্যের দামে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি কমেছে মুরগি ও কাঁচামরিচের দাম। মঙ্গলবার (২ ডিসেম্বর) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় কমে এখন কেজিপ্রতি ১৫০-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাকিস্তানি সোনালী মুরগির দাম ২৮০-৩০০ টাকা থেকে নেমে ২৫০-২৭০ টাকায় এসেছে। দেশি মুরগি আগের মতোই ৫০০-৫২০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। বিক্রেতাদের মতে, সরবরাহ ভালো থাকায় মুরগির দাম কিছুটা কমেছে।

কাঁচামরিচের দামও বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে। গত সপ্তাহে যেখানে কেজিপ্রতি ১১০-১২০ টাকা ছিল, এখন বিক্রি হচ্ছে মাত্র ৬০-৭০ টাকায়। তবে পেঁয়াজ ও পাতা পেঁয়াজের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি যথাক্রমে ৯০-১০০ টাকা এবং ৫০-৬০ টাকা রয়েছে। সবজির বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। কিছু সবজির দাম কমলেও কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে এবং অল্প কয়েকটির দাম বেড়েছে। টমেটো বর্তমানে কেজিপ্রতি ৮০-৯০ টাকা (আগে ছিল ১০০-১২০), গাজর ৫৫-৬০ টাকা (আগে ৭০-৮০), ফুলকপি ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৫৫-৬০ টাকা (আগে ৮০-১০০) এবং শিম ৫৫-৬০ টাকা (আগে ৭০-৮০) দরে পাওয়া যাচ্ছে। তবে ঢ্যাঁড়সের দাম বেড়ে গেছে; এখন কেজিপ্রতি ৭০-৮০ টাকা, যেখানে গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। বিক্রেতারা জানাচ্ছেন, যেসব সবজির মৌসুম শেষের দিকে, সেগুলোর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মোটামুটি স্থিতিশীল। ডিমের হালি আগের মতোই ৩৮-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর দাম বিভিন্ন জাতভেদে ২২ থেকে ৪৫ টাকা কেজির মধ্যে রয়েছে। সয়াবিন তেলের বোতলজাত দাম ১৮৫-১৯০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০-২০০ টাকা অপরিবর্তিত রয়েছে। ডালের বাজারেও তেমন পরিবর্তন হয়নি—মসুর ডাল (চিকন) ১৫০-১৬০, মাঝারি ১০০-১১০, মুগডাল ১৬০-১৮০, বুটের ডাল ১২০-১৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে। চিনি ১০০-১১০ টাকা, আটা ৪৫-৫৫ টাকা এবং ময়দা ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারেও স্থিতিশীলতা দেখা গেছে। স্বর্ণা (মোটা) ৪৮-৫০, স্বর্ণা (চিকন) ৫৮-৬০, বিআর২৮ ৭০-৭৫, বিআর২৯ ৬০-৬৫, মিনিকেট ৮২-৮৫ এবং নাজিরশাইল ৮৫-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই। আকারভেদে রুই মাছ ৩০০-৩৮০, টেংরা ৪০০-৫৬০, মৃগেল ২২০-২৫০, কারপু ২৫০-২৬০, পাঙাশ ১৫০-২০০, কাতল ৩০০-৫০০, শিং ৩০০-৪০০ এবং গচি মাছ ৮০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সামগ্রিকভাবে, রংপুরের বাজারে মুরগি ও কাঁচামরিচের দাম কমলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত