ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

টেকসই প্রাণিসম্পদ খাত সম্প্রসারণে উত্তম চর্চা বাস্তবায়ন জরুরি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ নভেম্বর ২০২৫, ১১:০১ সকাল

Link Copied!

দেশের প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন ও নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনে উত্তম কৃষি চর্চা (GAP) বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এ লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ২৭ নভেম্বর রাজধানীর পিকেএসএফ ভবনে ‘বাংলাদেশে টেকসই প্রাণিসম্পদ খাত সম্প্রসারণে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস বাস্তবায়ন’ শীর্ষক পলিসি ডায়ালগের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল হক। তিনি বলেন, দুধ, ডিম ও মাংস উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনে এখনও ঘাটতি রয়ে গেছে। দেশীয় প্রেক্ষাপটে উপযোগী মানদণ্ড ও সনদায়ন ব্যবস্থা তৈরি করা গেলে খামারিরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. এ. বি. এম. মুস্তানুর রহমান টেকসই খাত গড়তে ‘গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস ফর লাইভস্টক গাইডলাইন’ প্রণয়ন ও প্রচারের ওপর জোর দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবির। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক GAP অনুসরণে দেশ এখনও পিছিয়ে। খামার ব্যবস্থাপনা, উৎপাদন, পরিবেশ সুরক্ষা, ভেটেরেনারি সেবা ও মানসম্মত ভ্যাকসিনের ঘাটতি দূর করা জরুরি। পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ‘বাংলাদেশ গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস ফর লাইভস্টক’ নীতি সময়োপযোগী বলে তিনি মত দেন।

সভাপতির বক্তব্যে পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, পিকেএসএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে খামারে আইওটি প্রযুক্তি, দুগ্ধ ও মাংস প্রক্রিয়াকরণ, ভ্যাকসিন হাব, প্রাইভেট ভেটেরেনারি ল্যাবসহ নানা উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করছে। নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণ এসব উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, জাতীয় পর্যায়ে একটি GAP গাইডলাইন প্রণয়ন করা গেলে প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে।

ডায়ালগে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কর্মকর্তা এবং বেসরকারি প্রাণিসম্পদ উদ্যোক্তারা অংশ নেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা