ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঢাকাসহ ১২ যানবাহনে আগুন, নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৫, ১:১২ বিকাল

Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বুধবার (১২ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত মোট ১২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদুল খালিদ জানিয়েছেন, রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে বুধবার বেলা ১১টার দিকে আগুন লেগেছে। পুলিশ দাবি করেছে, গাড়িটিতে কোনো দুর্বৃত্ত আগুন দেয়নি; গাড়ির কাজের সময় হঠাৎ আগুন ধরে যায়। এরপর দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ধোলাইপাড়ে আরও একটি বাসে আগুন লাগে। এছাড়া ঢাকায় কমলাপুর রেলস্টেশনের পাশে লেগুনায় ও পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।

রাজধানীর বাইরে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, শরিয়তপুর ও মাদারীপুরে যাত্রীবাহী বাস, ট্রাক ও পিকআপে আগুন দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ঢাকায় বুধবার সন্ধ্যার পর ট্রেন ও বাসে আগুন দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাশকতা প্রতিরোধে রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৭ হাজার পুলিশ সদস্য, পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র