ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

আগামীকাল থেকে টিসিবি বিক্রি করবে ভর্তুকি মূল্যে তেল-আলু-ডাল-পিঁয়াজ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ নভেম্বর ২০২৩, ৪:২২ বিকাল

Link Copied!

আগামীকাল ১৪ নভেম্বর ’২৩ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ৩০টি ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, ডাল, আলু ও পিঁয়াজ বিক্রি করবে টিসিবি। দুই সিটি কর্পোরেশনের আওতাধীন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা এই সুবিধা নিতে পারবেন না।

টিসিবি প্রতি কেজি আলু ৩০ টাকা, পিঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬০ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করবে। একজন ক্রেতা এসব পণ্য সর্বোচ্চ দুই কেজি করে ক্রয় করতে পারবেন। পণ্য সরবরাহের ওপর ভিত্তি করে ট্রাকসেলের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ১৩ নভেম্বর ‘২৩ সোমবার সকালে সচিবালায়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ট্রাকে করে কতদিন বিক্রয় চলবে— এমন প্রশ্নের জবাবে সচিব জানান যে বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এভাবে খোলা বাজারে চারটি পণ্য বিক্রি করবে টিসিবি। সম্প্রতি দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে নিম্ন আয়ের এবং ভাসমান মানুষ এখান থেকে সূলভ মূল্যে পণ্য কিনতে পারে।

সিনিয়র সচিব জানান, এ পর্যন্ত দুই লাখ মেট্রিক টন আলু এবং ২৫ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে প্রায় ১১ হাজার মেট্রিক টন আলু এবং ৬২ হাজার পিস ডিম দেশে এসে পৌঁছেছে। আইনি জটিলতার কারণে ডিম কম আমদানি হয়েছে। সমস্যা সমাধান হওয়ায় খুব শিগগিরই ডিমের চালান দেশে আসবে। অন্যদিকে প্রতিদিন বিভিন্ন বন্দর দিয়ে আলু আসছে। নতুন ফসল না আসা পর্যন্ত আমদানি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মো. ফয়জুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগে. জেনারেল মো. আরিফুল হাসান, পি.এস.সি, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বিমানবন্দরের আদলে মেট্রোরেল স্টেশনে বসছে নিরাপত্তা সরঞ্জাম

খাদ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

হাতিয়ায় নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

কাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু

সাভারে বায়ুদূষণ রোধে নাগরিকদের সম্পৃক্ততার আহ্বান

আজ বৃষ্টি হবে যেসব এলাকায়, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পঞ্চগড়ে তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি, শীতের আগমনী বার্তা

টানা চতুর্থবার কমল স্বর্ণের দাম, ভরি কত?

বঙ্গোপসাগরে নিম্নচাপ, অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

vivo Y32: An All-in-One Smart Performer