ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ইলিশ রফতানি: আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গেল ১২শ’ কেজি ইলিশ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৫ বিকাল

Link Copied!

দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে প্রায় ১২শ’ কেজি ইলিশ মাছ রফতানি হয়েছে ভারতে। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে ইলিশবোঝাই দু’টি পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দর অতিক্রম করে আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

ইলিশ মাছগুলো মোহাতাব অ্যান্ড সন্স নামে বেনাপোল-ভিত্তিক একটি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে রফতানি করেছে। আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স পরিতোষ বিশ্বাস, যা ত্রিপুরা রাজ্যের আগরতলাভিত্তিক। কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্ব পালন করেছে মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন, যার সিঅ্যান্ডএফ এজেন্ট ফারুক মিয়া জানান, তিন প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ৯০ টন ইলিশ রফতানির অনুমোদন রয়েছে।

তিনি আরও বলেন, প্রথম চালানে ১ হাজার ১৯২ কেজি ইলিশ রফতানি করা হয়েছে এবং দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত রফতানি কার্যক্রম চলবে। তবে বাজারে ইলিশের সংকট থাকায় অনুমোদিত পূর্ণপরিমাণ মাছ রফতানি সম্ভব হবে না।

উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমোদনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে সীমিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স