ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

৩ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি

প্রতিবেদক
Ibrahim Khalil
২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ বিকাল

Link Copied!

টানা তিন বছর বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে টমেটো আমদানি শুরু হয়েছে। চট্টগ্রামের বড় বাজার নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের নাসিক রাজ্য থেকে এই টমেটো আমদানি করছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভারতীয় ট্রাকে করে টমেটোবোঝাই মালামাল হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

প্রথম দিন মোট ২৮ টন টমেটো আমদানি হয়েছে। প্রতিকেজি টমেটোর শুল্কসহ আমদানি খরচ পড়ছে ৬১ টাকা।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমদানিকারক এনামুল হক জানান, দেশের বাজারে টমেটোর চাহিদা থাকায় এ আমদানি শুরু হয়েছে। বর্তমানে বন্দরে প্রতিকেজি টমেটো ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলে আরও বেশি পরিমাণে আমদানি করা হবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, আজ এক ট্রাকে ২৮ টন টমেটো আমদানি হয়েছে। এগুলো ৫০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। যেহেতু টমেটো কাঁচাপণ্য, তাই দ্রুত ছাড়করণে আমদানিকারককে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

হিলি উদ্ভিদ সংগোনিরোধ দপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২০২২ সালের ৬ আগস্ট এ স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স