ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

আলুর ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে নওগাঁয় আলু চাষিদের মানববন্ধন

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৫, ২:০৭ বিকাল

Link Copied!

ধান ও গমের মতো আলুরও সরকার নির্ধারিত মূল্য চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন নওগাঁর আলু চাষিরা। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন কৃষক ও আলু ব্যবসায়ী পরিবারের সদস্যরা।

‘নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার কৃষক পরিবার এবং আলু ব্যবসায়ী পরিবার’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে কৃষকরা বলেন, বর্তমানে বাজারে আলুর দাম উৎপাদন খরচের অর্ধেকেরও নিচে নেমে গেছে। প্রতি কেজিতে ১৭-১৮ টাকা লোকসান গুনছেন তারা।

আন্দোলনে অংশ নেওয়া সদর উপজেলার কৃত্তিপুর গ্রামের কৃষক আব্দুল জলিল বলেন, “সার ও ফসফেটের দাম অনেক বেশি। এবছর শুরু থেকেই আলুতে লোকসান গুনতে হচ্ছে। ধান-চালের দাম সরকার নির্ধারণ করতে পারলে আলুর কেন নয়?”

বক্তারপুর গ্রামের কৃষক বুলবুল ইসলাম বলেন, “এক মণ আলু চাষে খরচ পড়েছে ১২০০-১৩০০ টাকা, অথচ বিক্রি হচ্ছে মাত্র ৫০০-৬০০ টাকায়। হিমাগারেও অতিরিক্ত খরচ দিতে হচ্ছে। এভাবে চললে আমরা পথে বসে যাবো।”

হাপানিয়ার চাষি সাইফুল আলম জানান, “গরু বিক্রি করে এনজিও থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছি। এখন হিমাগারে রাখতে প্রতি কেজিতে ২৫-২৬ টাকা খরচ হচ্ছে, অথচ বাজারে পাইকারি দর ১১-১২ টাকার বেশি না। ঋণ শোধ তো দূরের কথা, খরচও উঠছে না।”

এ বিষয়ে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার জানান, “এ বছর ফলন ভালো হওয়ায় উৎপাদন চাহিদার চেয়ে অনেক বেশি হয়েছে। আবার বছরের এই সময় অন্যান্য সবজির সরবরাহ বেশি থাকায় আলুর চাহিদা কম। সরকার ওএমএস অথবা টিসিবির মাধ্যমে আলু বিক্রির পরিকল্পনা করছে।”

আলু চাষিরা দ্রুত ন্যায্যমূল্য নির্ধারণে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স