ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

২০২৫ সালে বাণিজ্যে নতুন রেকর্ড গড়ল চীন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ জানুয়ারী ২০২৬, ১:০৬ বিকাল

Link Copied!

২০২৫ সালে চীন তাদের বৈদেশিক বাণিজ্যে নতুন ঐতিহাসিক রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি কমে যাওয়া এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের প্রভাব সত্ত্বেও চীনা পণ্যের প্রতি বৈশ্বিক চাহিদা স্থিতিশীল থাকায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটি।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের উপ-কাস্টমস মন্ত্রী ওয়াং জুন জানান, ২০২৫ সালে চীনের মোট আমদানি ও রপ্তানি বাণিজ্যের পরিমাণ প্রথমবারের মতো ৪৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা প্রায় ৬ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান। আগের বছরের তুলনায় এটি ৩ দশমিক ৮ শতাংশ বেশি, যা চীনের বাণিজ্য ইতিহাসে সর্বোচ্চ।

কাস্টমস বিভাগের তথ্যে দেখা গেছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রধান চালিকাশক্তি রপ্তানি খাত ২০২৫ সালে আগের বছরের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে একই সময়ে আমদানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ।

ওয়াং জুন বলেন, “কিছু দেশ বাণিজ্য ইস্যুকে রাজনীতিকরণ করেছে এবং চীনে উচ্চপ্রযুক্তি পণ্যের রপ্তানি সীমিত করেছে। তারা যদি এসব পদক্ষেপ না নিত, তাহলে চীনের আমদানি আরও বেশি বাড়ত।” তার এই মন্তব্যকে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও বাণিজ্য সীমাবদ্ধতার প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

২০২৬ সালের দিকে তাকিয়ে তিনি বলেন, চীনের বাজার আরও উন্মুক্ত হবে এবং বৈশ্বিক অর্থনীতির জন্য চীন ‘এখনও একটি বড় সুযোগ’ হিসেবে থাকবে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা