ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

হিমাগারে সংরক্ষিত আলুতে ৩০০ কোটি টাকার ক্ষতি

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ নভেম্বর ২০২৫, ১২:৪৫ বিকাল

Link Copied!

ভালো লাভের আশায় হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা। কিন্তু বাজারে দর না থাকায় তারা বিপুল ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে হিমাগারে থাকা আলু বিক্রি হচ্ছে মূল্যের অনেক কমে, প্রতি কেজিতে ১৬ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। এতে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে গভীর হতাশা দেখা দিয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতি প্রায় ৩০০ কোটি টাকা ছুঁইছে।

জেলা কৃষি বিপণন ও সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় ২১টি হিমাগারে ১৩ লাখ ৮০ হাজার ৬৫০ বস্তা আলু সংরক্ষিত আছে। এর অর্ধেক বীজ আলু। হিমাগারে আলু সংরক্ষণের খরচ প্রতি কেজিতে ২৪-২৫ টাকা হলেও বর্তমান বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৯-১০ টাকায়। ফলে কৃষক ও ব্যবসায়ীদের প্রতি কেজিতে ১৬ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

এ হিসাব অনুযায়ী, হিমাগারে থাকা আলু থেকে প্রায় ১১৭ কোটি টাকা, এবং ইতিমধ্যে হিমাগার থেকে বিক্রি হওয়া আলু থেকে প্রায় ১৭৫ কোটি টাকা লোকসান হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯৩ কোটি টাকায়।

কালাই উপজেলার আলু ব্যবসায়ী আব্দুল আলিম আকন্দ জানান, ‘৪ হাজার বস্তা আলু সংরক্ষণ করেছিলাম। এতে আমার খরচ হয়েছিল ৫৬ লাখ টাকা। বিক্রি করে মাত্র ৫ লাখ টাকাই পেয়েছি। প্রায় ৫১ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সাদিকুল ইসলাম বলেন, ‘গত বছর চাহিদার তুলনায় আলুর উৎপাদন বেশি হয়েছে। ফলে কৃষক ও ব্যবসায়ীরা সংরক্ষণ করেও ন্যায্যমূল্য পাচ্ছেন না। সরকার ২২ টাকা কেজি দরে ন্যূনতম মূল্য নির্ধারণ করলেও তা বাজারে কার্যকর হয়নি।’

হিমাগারে আলু সংরক্ষণের মেয়াদ আগামী ১৫ নভেম্বর শেষ হচ্ছে। কৃষক ও ব্যবসায়ীদের জন্য এটি বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসুত্র: প্রথম আলো

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত