ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

হাজারীবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিবেদক
admin
১৩ মে ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ

Link Copied!

রাজধানীর হাজারীবাগের বেরি বাঁধে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিল্পী আক্তার বরিশালের গৌরনদী থানার নরসিংগাল পট্টি এলাকার আল আমিনের স্ত্রী। বর্তমানে হাজারীবাগের বেরি বাঁধের বউ বাজার এলাকায় ভাড়া থাকতেন। এক মেয়ে দুই ছেলের জননী ছিলেন শিল্পী আক্তার।

নিহতের ছেলে হৃদয় বলেন, আমার মা বাসা বাড়িতে কাজ করেন। বাবা রিকশা চালক। আজ সকালের দিকে হাজারীবাগ বেরি বাঁধে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন মা। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ