ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ এপ্রিল ২০২৪, ৩:৫৫ বিকাল

Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাবনা থেকে ঢাকাগামী বাস গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ সময় সড়কের পাশে গাছের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা খেয়ে বাসের ছাদ উড়ে গেছে। বাসটি জব্দ করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) সকালে জেলার শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল শামীম (২৪) পাবনা জেলার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহনের দ্রুতগামী একটি বাস মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। এতে বাসের ছাদ উড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। এতে আহত হয় ৭ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ