ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মে ২০২৪, ১১:৪৫ সকাল

Link Copied!

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও উপজেলার শেলাচাপড়ী এলাকার মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১০ মে) শুক্রবার সকালে পাবনা- বগুড়া মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও একই মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জানান, শুক্রবার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের যুগ্নীদহ এলাকায় ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন মারা যায়। এ সময় অটোভ্যান চালক আহত হন।

তিনি জানান, বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী আরশেদ প্রামাণিক নিহত হন। আহত হন আরও পাঁচজন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ