ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের মৃত্যুতে তামাকবিরোধী জোটের শোক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ সকাল

Link Copied!

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)। ড. এম. এনামুল হক রোববার (৩০ আগস্ট ২০২৬) ভোরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তামাক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নের ক্ষেত্রে ড. এম. এনামুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ তামাক বিরোধী জোটের সঙ্গে তিনি দীর্ঘদিন সক্রিয়ভাবে কাজ করেছেন এবং দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে এগিয়ে নিতে তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। জনস্বাস্থ্য উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে এগিয়ে নেবার ক্ষেত্রে তাঁর অবদান তামাক নিয়ন্ত্রণ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

কর্মজীবনে ড. এম. এনামুল হক বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ তামাক বিরোধী জোট ওনার পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি