ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

সবজির বাজারে লাগামহীন দাম, সাধারণ মানুষের নাভিশ্বাস

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অক্টোবর ২০২৫, ২:২১ বিকাল

Link Copied!

নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে সবজির বাজার দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। পেঁপে, আলু, কুমড়া, বেগুনসহ কয়েকটি সবজি একসময় নিম্ন আয়ের মানুষের ভরসা ছিল, সেগুলোর দামও এখন নাগালের বাইরে। সপ্তাহ খানেকের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এই দাম আবার সপ্তাহের ব্যবধানে ওঠানামা করে। বর্তমানে বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না, যা সাধারণ ক্রেতাদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

‎শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, ঝিগাতলা কাঁচা বাজার এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁপে ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি, লাউ, বেগুন, সিম, বরবটি, টমেটো ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

‎টাউন হল বাজারে কথা হয় নির্মাণ শ্রমিক তানভীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার শুধু ঘোষণা দেয়; কিন্তু বাস্তবে কারও তদারকি নেই। মাছ-মাংস তো বাদ দিয়েছি অনেক আগে। সবজি কিনতে গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। দুই রকম সবজি কিনতে গেলে পকেট থেকে প্রায় ৫০০ টাকা চলে যাচ্ছে। আমরা শ্রমিক কত আর বেতন পাই। ছেলেমেয়ের পড়ালেখার খরচ সামলাতে গেলে পেটে পাথর বেঁধে থাকতে হয়।

‎টাউন হল বাজারে বিক্রেতা আজিজুল আলম গত ২০ বছর যাবৎ এই বাজারে ব্যবসা করছেন। তিনি বলেন, পাইকারি বাজারে দাম বেশি থাকায় একপ্রকার বাধ্য হয়েই খুচরা বাজারে দাম বেশি রাখতে হচ্ছে। পাইকারি বাজারে তাদের দাম বেশি কেন জিজ্ঞেস করলে বলে, মালামাল আনতে গাড়ি ভাড়া, শ্রমিক খরচ, পাইকারি দরে সব বাড়ছে। এমন নানা অজুহাতে তারা খুচরা বিক্রেতাদের কাছে দাম বেশি রাখে। যার ফলে আমাদেরও খুচরা বাজারে দাম বাড়িয়ে রাখতে হচ্ছে। আমরা ক্রেতাদের খুশি রাখতে লাভ কমিয়ে বিক্রি করি। কিন্তু লোকসান দিয়ে তো ব্যবসা চালানো যায় না।

‎বাজারে সবজির দাম নিয়ে ক্রেতাদের মাঝেও ব্যাপক ক্ষোভ দেখা গেছে। ক্রেতারা বলছেন, আমরা মাছ-মাংস খাওয়া বাদ দিয়েছি বেশি দাম দেখে। কিন্তু এখন দেখি সবজি খাওয়াও বাদ দিতে হবে।

‎নূর মোহাম্মদ নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আমাদের দাদা-দাদীর কাছে শুনেছি। যুদ্ধের পর বাংলাদেশে অভাব দেখা দিয়েছিল। যে অভাবের ফলে মানুষ রাস্তার পাশে থাকা কচু গাছ তুলে লবণ দিয়ে সিদ্ধ করে খেয়েছে। বর্তমান বাজারের যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আমাদের হয়তো এবার ঘাস, লতা-পাতা সিদ্ধ করে খেতে হবে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির দাম এখনই কমছে না। বর্ষার পানি ও বৃষ্টি থাকায় অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে সবজির দাম বাড়তি। সামনে শীত আসলে হয়তো সবজির বাজারে স্বস্তি মিলতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত