ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয়

প্রতিবেদক
admin
২৪ জুন ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ

Link Copied!

ঢাকা, মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫: বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয় বলে তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক তানজীদ মোহাম্মদ সোহরাব রেজা। আজ মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১ টায় রাজধানীর শ্যামলীতে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত ‘সড়ক নিরাপত্তা আইন’ শীর্ষক তরুণ সভায় একথা জানান তিনি।

সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরো বলেন- বর্তমান সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মূলত সড়ক পরিবহন আইন এবং সড়ক পরিবহন ব্যবস্থা সংক্রান্ত। এই আইন ও বিধিমালা সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে যথেষ্ট নয়। সড়কে সব ধরনের সুরক্ষা সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (পলিসি) মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সদস্য এ.এফ.এম সাদমান সাকিব ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাধারণ সদস্য ইশতেয়াক ইমন।

এসময় তরুণ বক্তারা বলেন-বিদ্যমান সড়ক পরিবহন আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা উপেক্ষিত হয়েছে। তাদের দাবি, আইনটিতে পথচারী, সাইকেল চালক, শারীরিক প্রতিবন্ধী এবং শিশুদের সুরক্ষার জন্য পর্যাপ্ত বিধি-বিধান নেই। তাই একটি শক্তিশালী সড়ক নিরাপত্তা আইনের দাবি তরুণদের। তারা আরোও বলেন, তরুণদের এই দাবি মূলত সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে সবার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও প্রয়োগে সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে বিগত সময়ের মতো এবারও তরুণ শক্তিকে এগিয়ে আসতে হবে বলে জানান বক্তারা। কারণ তরুণদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers