ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

শীতের সবজি উঠতেই বরিশালে কমেছে দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৫, ১১:০৩ সকাল

Link Copied!

বরিশালে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করায় সব ধরনের সবজির দাম কমেছে। গত সপ্তাহে পাইকারিতে ১২০ টাকায় বিক্রি হওয়া শিম এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও অর্ধেকে নেমে এসেছে-গত সপ্তাহে ১২০-১৩০ টাকা কেজি থাকলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

সোমবার (৩ নভেম্বর) সকালে নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেটে ঘুরে দেখা গেছে, বাজারে এখন পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পাইকাররা জানান, গত সপ্তাহে বৃষ্টি ও সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দাম কমেছে। তাদের ধারণা, আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে।

পাইকারি বাজারে সবজির দাম: কাঁচামরিচ ৬০, পটল ২০–২৫, করলা ৩০–৩৫, শসা ২০–২৫, বরবটি ৪৫, মিষ্টি কুমড়া ৩০, লাউ ২০, বেগুন ৪০ এবং সিম ৪০–৫০ টাকা কেজি। বাঁধাকপি ৩০–৩৫ ও ফুলকপি ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে খুচরা বাজারে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে এসব সবজি। পোর্ট রোড, বাংলাবাজার ও সাগরদী বাজারে কাঁচামরিচ ৮০–১০০, পটল ৩৫–৪০, করলা ৬০, বরবটি ৫০–৫৫, বেগুন ৫৫–৬৫ ও সিম ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৫০–১৬০ টাকা, সোনালি ২৬০–২৭০, গরুর মাংস ৭৫০ ও খাসির মাংস ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে দাম স্থিতিশীল রয়েছে—রুই ৩০০–৪৫০, টেংরা ৫০০–৬০০, পাঙাস ১৮০–২২০ ও চিংড়ি প্রকারভেদে ৫৫০–৮৫০ টাকা কেজি।

বাজারে আসা ক্রেতারা বলছেন, দাম কিছুটা কমলেও খুচরা ব্যবসায়ীরা এখনো বেশি দামে বিক্রি করছেন। তাদের অভিযোগ, পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান অনেক বেশি, যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানো দরকার।

পাইকারি ব্যবসায়ীরা বলেন, “সবজির সরবরাহ বেড়েছে, তাই দাম কমেছে। কয়েক দিনের মধ্যেই আরও দাম কমে আসবে বলে আশা করছি।”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট