ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

শীতের আমেজে সবজির সয়লাব, কমেছে দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৮ বিকাল

Link Copied!

রাজধানীতে শীতের আমেজ বাড়তেই কাঁচা বাজারগুলোতে নেমেছে শীতকালীন সবজির বন্যা। সরবরাহ বৃদ্ধি ও অনুকূল আবহাওয়ার কারণে বাজারে এখন টাটকা সবজির ছড়াছড়ি। দামও রয়েছে নিয়ন্ত্রণে, ফলে ক্রেতাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

শুক্রবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুর, ঝিগাতলা, কারওয়ান বাজার, শ্যামবাজারসহ শহরের বিভিন্ন বড় বাজার ঘুরে দেখা গেছে— মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, পালংশাক, পুঁইশাক, লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়াসহ শীতের নানান জাতের সবজি বাজারে জমে উঠেছে। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

বিক্রেতারা বলছেন, দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপকহারে সবজি ঢাকায় আসছে। সরবরাহ চাহিদার চেয়ে বেশি হওয়ায় বাজারে সবজির প্রাচুর্য তৈরি হয়েছে। এতে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারে আসা ক্রেতা মহিউদ্দিন আহমেদ বলেন, “গত সপ্তাহে এত সবজি দেখা যায়নি। আজকে বাজারে যেন শীতের রঙ লেগেছে। দামও কম—অনেকদিন পর সবজির বাজারে এমন স্বস্তি পেলাম। সারা বছর যদি এমন দাম থাকত, তাহলে মাস শেষে কিছুটা টাকা সাশ্রয় করা যেত।”

ঝিগাতলা কাঁচাবাজারে আসা গৃহিণী ঝিনুক ইসনিয়া বলেন, “আজ বাজারে এসে মনে হচ্ছে শীতের ঘ্রাণ পাচ্ছি। সবজির দামও কম। যদি সারাবছর এমন থাকত, তাহলে সহজেই ভিটামিনের চাহিদা পূরণ করা যেত।”

টাউন হল কাঁচাবাজারের ব্যবসায়ী রহমত মিয়া জানান, “শীতের শুরুতেই বিভিন্ন জেলা থেকে প্রচুর সবজি আসছে। গত সপ্তাহের তুলনায় অনেক সবজির দাম ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। সরবরাহ বেশি থাকলে ক্রেতাদেরও স্বস্তি থাকে, আমাদের ব্যবসাও ভালো হয়।”

ক্রেতারা বলছেন, সাধারণত বাজারে গেলেই দামের চাপ থাকে। তবে গত কয়েকদিন ধরে বাজার কিছুটা ‘মানুষবান্ধব’ মনে হচ্ছে।

ব্যবসায়ীরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে সামনে আরও সবজি আসবে বাজারে। তাতে দাম আরও স্থিতিশীল থাকবে এবং ক্রেতারা স্বস্তির সঙ্গে বাজার করতে পারবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা