ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শাটল ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

প্রতিবেদক
admin
৫ জুন ২০২৪, ১:০১ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রাম নগরীতে, সকালে ইব্রাহিম ইরফান নামের এক কলেজছাত্র কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে সাধারণ মানুষ দূর থেকে চিৎকার করলেও সে তা শুনতে পায়নি। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশনের আগে ২ নম্বর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাটল ট্রেনের নিচে কাটা পড়া ব্যক্তির নাম ইব্রাহিম ইরফান (১৭) তিনি ফটিকছড়ি এলাকার মাহবুবুর আলমের ছেলে। সে নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. হোসেন জানান, সকালে ইরফান কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে সাধারণ মানুষ দূর থেকে চিৎকার করলেও সে তা শুনতে পায়নি। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের পরিচয় পেয়েছি। ছেলেটি মোবাইলে কথা বলছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ