ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রাজনৈতিক টানাপোড়েনে খাদ্য পরিস্থিতি প্রভাবিত হবে না: খাদ্য উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জানুয়ারী ২০২৬, ৩:৩১ বিকাল

Link Copied!

ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন দেশের খাদ্য পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দেশে খাদ্যের কোনো সংকটের আশঙ্কা নেই এবং দুই দেশের মধ্যে খাদ্যপণ্য আমদানি–রপ্তানি স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা। এ সময় খাদ্য সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলী ইমাম মজুমদার বলেন, ভারত থেকে চাল আমদানিকে বাংলাদেশ রাজনৈতিকভাবে বিবেচনা করে না, বরং বাজার ব্যবস্থার অংশ হিসেবেই দেখে। তিনি বলেন, “আমরা যেখান থেকে কম দামে পাওয়া যায় সেখান থেকেই কিনি। এটি পুরোপুরি ক্রেতা-বিক্রেতার বাজারভিত্তিক বিষয়। রাজনৈতিক টানাপোড়েনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

গম আমদানি প্রসঙ্গে খাদ্য উপদেষ্টা বলেন, দেশে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন গমের চাহিদা রয়েছে, যার মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন দেশে উৎপাদিত হয়। বাকি অংশ পুরোপুরি আমদানিনির্ভর। অন্যদিকে চালের সিংহভাগ দেশীয় উৎপাদন থেকে আসে এবং সীমিত পরিমাণ আমদানি করা হয়। বর্তমানে কিছু আমদানি প্রক্রিয়াধীন থাকলেও ধাপে ধাপে অতিরিক্ত আমদানির প্রয়োজন কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাদ্য উপদেষ্টা জানান, গত বছর সরকার পরিবর্তন ও একাধিক প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়েছিল। তবে চলতি বছরে খাদ্যশস্যের মজুত গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকায় চালের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বর্তমানে দেশের সরকারি খাদ্য গুদামে মোট ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চাল রয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন, গম ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন এবং ধান ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন। সরকারের সর্বোচ্চ ২৪ লাখ টন পর্যন্ত খাদ্যশস্য মজুদ বৃদ্ধির সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

আসন্ন বোরো মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ ধান ও চাল সংগ্রহ করা হবে উল্লেখ করে আলী ইমাম মজুমদার বলেন, চলতি আমন মৌসুমে ধান সংগ্রহের হার সন্তোষজনক ছিল। সব মিলিয়ে দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি স্থিতিশীল ও নিরাপদ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স