ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রংপুরে সবজির বাজারে দাম বাড়তি, স্বস্তি শুধু দেশি মুরগিতে

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুলাই ২০২৫, ৩:৪০ বিকাল

Link Copied!

রংপুরের খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম। তবে দেশের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে দেশি মুরগির দামে। অপরদিকে চাল, ডাল, মাছ, মাংস, ডিম ও তেলের বাজারে বড় কোনো পরিবর্তন নেই।

মঙ্গলবার (১ জুলাই) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় খুচরা বাজারে কিছু সবজির দাম বেড়েছে।

প্রতিকেজি টমেটো ১১০-১২০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪০-১৬০ টাকা, কাঁকরোল ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৫০ টাকা, ঝিংগা ৩৫-৪০ টাকা, চালকুমড়া (আকারভেদে) ২৫-৩০ টাকা, কাঁচকলার দাম কমে ২০-২৫ টাকা হালি, চিচিঙ্গা দাম বেড়ে ২৫-৩০ টাকা থেকে হয়েছে ৩৫-৪০ টাকা, গাজর আগের মতোই ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া সজনে ১২০-১৫০ টাকা, চিকন বেগুন আগের মতো ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৫০ টাকা, পটল ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, বরবটি ৪৫-৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, শসা ৩৫-৪০ টাকা থেকে বেড়ে ৪৫-৫০ টাকা, করলার দাম বেড়ে ৪০-৫০ টাকা থেকে হয়েছে ৭০-৮০ টাকা, লাউ (আকারভেদে) ২৫-৪০ টাকা, কচুরলতি ৪০-৫০ টাকা, কচুমুখী ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০টাকা, প্রতিকেজি কাঁচামরিচ ৪০-৫০ টাকা, পেঁয়াজ আগের মতো ৫০-৫৫ টাকা, আদা ১২০-১৪০ টাকা, দেশি রসুন ১২০-১৪০ টাকা, শুকনা মরিচ ৩৫০-৪০০ টাকা, লেবুর হালি ১০-১৫ টাকা এবং সব ধরনের শাক ১০ থেকে ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৮-২০ টাকা, শিল আলু ৪৫-৫০ টাকা, ঝাউ আলু ৪০-৪৫ টাকা, দেশি সাদা ও বগুড়ার লাল পাগড়ি ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা শাহীন মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম বেড়েছে। এখন বাজারে যে সবজির আমদানি কম তার দাম একটু বাড়তি।

এদিকে চালের বাজার ঘুরে দেখা যায়, গুটি স্বর্ণা (মোটা) গত সপ্তাহের মতো ৫২-৫৪ টাকা, স্বর্ণা (চিকন) ৫৮-৬০ টাকা, বিআর২৮ ৭০-৭৫ টাকা, জিরাশাইল, ৭২-৭৫ টাকা, মিনিকেট ৮৫-৯০ এবং নাজিরশাইল ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মুরগি বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতো ১৫০-১৬০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৫৮০ টাকা থেকে কমে ৫০০-৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস অপরিবর্তিত ৭২০-৭৫০ টাকা এবং ছাগলের মাংস ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

টার্মিনাল বাজারের মুরগি বিক্রেতা আতিকুর রহমান বলেন, দেশি মুরগির সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমলেও পাকিস্তানি মুরগির দাম গত তিন সপ্তাহের তুলনায় বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে পোলট্রি মুরগির ডিমের দাম গত সপ্তাহের মতো ৩৮-৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল আগের মতো ১৯০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মসুর ডাল (চিকন) আগের মতোই ১৩০-১৪০ টাকা, মাঝারি ১০০-১১০ টাকা, মুগডাল ১৬০-১৮০ টাকা, বুটের ডাল ১২০-১৩০ টাকা, চিনি ১১৫-১২০ টাকা, ছোলাবুট ১০০-১১০ টাকা, প্যাকেট আটা ৫০-৫৫ টাকা, খোলা আটা ৪০-৪৫ টাকা এবং ময়দা ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকার ভেদে রুইমাছ ২৮০-৩৫০ টাকা, টেংরা ৪০০-৫৬০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২৫০-২৬০ টাকা, পাঙাস ১৫০-২০০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০, কাতল ৩০০-৫০০ টাকা, বাটা ১৮০-২৪০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা ও সিলভার কার্প ১৮০-২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স