ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রংপুরে পেঁয়াজ, মরিচ ও রসুনের দাম কমেছে

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৫, ১:৪৪ বিকাল

Link Copied!

রংপুরের বাজারে পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুনসহ কিছু সবজির দাম কমেছে। তবে ডিম, চাল, ডাল, মাছ ও মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) খুচরা বাজারে দেখা যায়, কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১১০-১২০ টাকা, পেঁয়াজ ৯০-১০০ টাকা, পাতা পেঁয়াজ ৫০-৬০ টাকা। টমেটো ১০০-১২০, গাজর ৭০-৮০, ফুলকপি ৪০-৫০, বাঁধাকপি ৩০-৪০, শিম ৭০-৮০, পটল ৪০-৫০ এবং করলা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দামও কিছুটা কমেছে।

দেশি রসুনের দাম কমে ৮০-১০০ টাকা হয়েছে, আমদানি করা রসুন ১৮০-২০০ টাকা। দেশি ও আমদানি আদার দাম যথাক্রমে ১২০-১৪০ এবং ১৪০ টাকা। শুকনা মরিচ আগের মতোই ৩৫০-৪০০ টাকা।

পোলট্রি ও মাংসের বাজার অপরিবর্তিত। ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি ২৮০-৩০০, দেশি মুরগি ৫০০-৫৩০ টাকা, গরুর মাংস ৭২০-৭৫০ এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দাম ৩৮-৪০ টাকা।

চাল, ডাল ও তেলের বাজারও স্থিতিশীল। স্বর্ণা চাল ৪৮-৫০ টাকা, বিআর২৮ ৭০-৭৫, বিআর২৯ ৬০-৬৫, মসুর ডাল ১৫০-১৬০, মুগডাল ১৬০-১৮০ এবং সয়াবিন তেল ১৮৫-১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই ৩০০-৩৮০, টেংরা ৪০০-৫৬০, মৃগেল ২২০-২৫০, কাতল ৩০০-৫০০, শিং ৩০০-৪০০ এবং গছিমাছ ৮০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কামাল কাছনা বাজারের সবজি বিক্রেতা শফিকুল ইসলাম বলেন, “শীতকালীন সবজির সরবরাহ বেড়ে দাম কিছুটা কমেছে। আশা করা হচ্ছে আগামী দিনগুলোয় আরও হ্রাস পাবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত