ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

রংপুরে তিন খেজুর ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৪, ৫:১৬ বিকাল

Link Copied!

রংপুর নগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে তিন খেঁজুর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজ (১৬ মার্চ) শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম।

এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি জোনের পুলিশ ও মেট্রোপলিটন ডিবি ‍পুলিশ সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে রংপুর নগরীর সিটি বাজারে গরুর মাংস, দেশি পেঁয়াজ, ছোলা, ব্রয়লার মুরগি, খেঁজুরসহ ২৯ নিত্যপণ্যের বেধে দেওয়া দাম কার্যকর করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন দোকানে গিয়ে ক্রয়-বিক্রয়ের ভাউচারসহ অন্যান্য কাগজপত্র দেখেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সরকার নির্ধারিত মূল্যের বেশি ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকার অভিযোগে তিন খেঁজুর বিক্রির প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে সতর্ক করে দেওয়া হয় ব্যবসায়ীদের।

এ বিষয়ে রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আজাহারুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে রংপুর সিটি বাজারে অভিযান পরিচালনা করা হলো। এই বাজারে প্রথম দিন হওয়ায় সতর্কতামূলক জরিমানা করা হয়েছে ৩টি প্রতিষ্ঠানকে।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩