ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সঙ্গে বিমান বাহিনীর যৌথ মহড়া

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ফেব্রুয়ারী ২০২৪, ৪:১১ বিকাল

Link Copied!

আজ (সোমবার) এই মহড়া শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)৷

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ১০ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ শীর্ষক যৌথ মহড়া আজ থেকে শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আজ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে একটি উদ্‌বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. বদরুল আমিন উদ্‌বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

আইএসপিআর আরও জানায়, এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪-এ মূলত আপদকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন করা হবে। এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান অংশগ্রহণ করছে। এ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমানকে মহড়ায় অংশগ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিমান বাহিনীর মোট ২৫০ সদস্য ও প্যাসিফিক এয়ার ফোর্সের ৭৮ জন সদস্য এতে অংশ নেবেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন প্যারাট্রুপারের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ৩০ জন (১১ জন ফ্রি ফলার ও ১৯ জন স্ট্যাটিক জাম্পার) ও বাংলাদেশ নৌবাহিনী থেকে ৪০ জন প্যারাট্রুপার এই মহড়ায় অংশ নেবেন।

আইএসপিআর জানায়, এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর যে সব যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় এবং পরিবহন বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্য পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা

বংশে পিসিওএস থাকলে নারীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নিয়ে কড়া বার্তা মন্ত্রণালয়ের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০ লাখ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে নতুন উদ্যোগ

এক লাফে ভরিতে কমল ৫৪৮২ টাকা, স্বর্ণের নতুন দাম কত?

আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector