ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ২:৪৩ বিকাল

Link Copied!

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।

তিনি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২

শিশুখাদ্য তৈরিতে ভয়ংকর অনিয়ম, কারখানাকে জরিমানা

হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়, আরও কমতে পারে তাপমাত্রা

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি!

পরপর দুইবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

পাংচার চাকা সারাতে গিয়ে প্রাণ গেল চালকের

পিরোজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ৪

ভয়াবহ বন্যার ঝুঁকিতে নিউজিল্যান্ডের পর্যটন গ্রাম, প্রাণহানির আশঙ্কা

সমুদ্রের নিচে তেল উত্তোলন, ভয়াবহ দূষণের ঝুঁকিতে হাজারো সামুদ্রিক প্রাণী!