ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ এপ্রিল ২০২৪, ৫:৪২ বিকাল

Link Copied!

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সরদার (৬০) বরিশালের হিজলা উপজেলার পওনীভাঙ্গা এলাকার মৃত হামদু সরদারের ছেলে। আহতদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি পিকআপ ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে ডানদিকের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রন হারায় চালক। এ সময় বিপরীত দিক রাজধানী ঢাকা ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সবুজ সরদার নিহত হন। এ সময় হানিফ পরিবহনের চালকসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে হাইওয়ে পুলিশ।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক সবুজ সরদার মারা গেছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার এসআই বিজয় প্রসাদ রায় জানান, পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ