ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ময়মনসিংহে সবজির দাম আকাশছোঁয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ বিকাল

Link Copied!

ময়মনসিংহের বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম ব্যাপকভাবে বেড়েছে। শহরতলীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঘুরে দেখা যায়, ক্রেতারা উচ্চমূল্যে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন, বাজার মনিটরিং দুর্বল থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম নির্ধারণ করছেন।

সরাসরি খোঁজ নিয়ে জানা গেছে, কেজিতে মটরশুঁটির দাম বেড়ে ১২০ টাকা, করলা ৮০, শসা ৭০, গোল বেগুন ৫০, দেশি শিম ৫০, টমেটো ৫০, দেশি গাজর ৪০ ও চিকন বেগুন ৪০ টাকা হয়েছে। এছাড়া কাঁচামরিচ ১২০, কাঁচা পেঁপে ২৫, মিষ্টি কুমড়া ৩০, কাঁচকলা ৩০, লেবু ২০ ও লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ফলের পাশাপাশি মাছ ও মাংসের বাজারেও মূল্যের ওঠানামা দেখা যাচ্ছে। রুই ৩২০-৪২০, কালবাউশ ৩০০-৩৭০, কাতলা ৩৪০-৪৪০, শিং ৩৪০-৬৪০, টাকি ৪১০-৫৪০, সিলভার কার্প ২১০-২৮০, তেলাপিয়া ২০০-২৮০, মৃগেল ২৮০-৩৫০, পাঙাশ ১৭০-২০০, পাবদা ৪০০-৫৩০, ট্যাংরা ৫১০-৭৮০, শোল ৫৯০-৬৪০ ও কৈ ২৫০-৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০, সোনালি কক ২৯০, সাদা কক ২৭০, খাসির মাংস ১১৫০ ও গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বাজারে শীতকালীন সবজির প্রচুর সরবরাহ থাকলেও বিক্রেতারা দাম বাড়িয়ে বিক্রি করছেন। দিনমজুরি করে পরিবার চালানো আফাজ মিয়া জানান, কেজি মটরশুঁটি কিনতে গিয়ে দাম বেড়ে যাওয়ায় তিনি আধাঁকেজি কিনেছেন।

সবজি বিক্রেতা আব্দুল কাদির জানান, প্রচণ্ড কুয়াশা ও শীতের কারণে কিছুদিন ধরে বাজারে সবজি কম আসছে। এতে দাম বেড়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম বলেন, যৌক্তিক কারণ ছাড়া কোনো পণ্য ইচ্ছামতো দাম বাড়ানো যাবে না। বাজারে খোঁজ নেওয়া হবে এবং প্রমাণ মিললে অসাধু বিক্রেতাদের জরিমানা করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত