ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

‘মথ’ ডালে হলুদ রং মিশিয়ে ‘মুগ’ নামে বিক্রি: বিএসএফএ’র সতর্কতা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ অক্টোবর ২০২৫, ১:২৭ বিকাল

Link Copied!

‘মথ’ নামের এক ধরনের ডালে অননুমোদিতভাবে হলুদ রং মিশিয়ে তা ‘মুগ’ ডাল হিসেবে বাজারে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএসএফএ)। সংস্থাটি বলছে, এই রঙযুক্ত ডালে রয়েছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি, যা ভোক্তাদের জন্য ক্ষতিকর হতে পারে।

বুধবার জনস্বার্থে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বিএসএফএ জানায়, গত অর্থবছরে দেশে মুগ ডালের তুলনায় মথ ডালের আমদানি দ্বিগুণ হয়েছে। কিন্তু বাজারে ‘মথ’ নামে কোনো ডাল বিক্রি হচ্ছে না। মাঠপর্যায়ে সংগৃহীত নমুনা বিশ্লেষণে দেখা গেছে, বাজারে ‘মুগ’ নামে বিক্রিত ডালের অর্ধেকের বেশি নমুনায় রং মেশানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাদ্যে অননুমোদিত রঙের ব্যবহার, সংযোজন, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ বা বিক্রয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে বিএসএফএ সব খাদ্য ব্যবসায়ীকে রঙযুক্ত ডাল আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয় থেকে বিরত থাকার সতর্ক নির্দেশ দিয়েছে। পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও মুগ ডাল কেনার সময় বিশুদ্ধতা যাচাই করে ক্রয় করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত