ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ভোক্তাদের সুবিধা দিলে ব্যবসায়ীরাও সুবিধা পাবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ মার্চ ২০২৪, ৪:৫০ বিকাল

Link Copied!

ভোক্তাদের সুবিধা দেওয়ার জন্য কম দামে পণ্য বিক্রি নিশ্চিত করলে ব্যবসায়ীরাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। গত (১৫ মার্চ ২০২৪) শুক্রবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না সরকার। রমজানে অনেক ব্যবসায়ী এবং কোম্পানি মিল গেটের দামে পণ্য বিক্রি করছেন। এতে ভোক্তারা অনেকটা স্বস্তি পাচ্ছেন। তবে নিত্যপণ্যে যৌক্তিক কর ব্যবস্থাপনা না থাকলে ভোক্তারা উপকৃত হবেন না বলে মনে করেন তিনি।

আহসানুল ইসলাম জানান, রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এরই মধ্যে তেলের দাম কমানো হয়েছে। পাশাপাশি টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি চলমান। রোজার আগে ভারত থেকে পেঁয়াজ আনার ইচ্ছা ছিল। কিন্তু নানা কারণে হয়নি। তবে আগামী সপ্তাহে পেঁয়াজের প্রথম ট্রাক বাংলাদেশে ঢুকবে। পর্যায়ক্রমে ৫০ হাজার টন পেঁয়াজ আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, পণ্যের উচ্চমূল্যের জন্য ডলার অনেকটা দায়ী। পাশাপাশি শুল্ক-করও রয়েছে অনেক বেশি। এগুলো দাম বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে। কিছু নিত্যপণ্যে শুল্ক-কর থাকা ঠিক নয়। তবে কৃষকের স্বার্থে দেশে উৎপাদিত পণ্যে শুল্ক-কর থাকতে পারে।

এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি আমিন হেলালী বলেন, বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন বেশি দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে সুযোগ নিচ্ছেন। এদিক থেকে বেসরকারি খাতকে সচেষ্ট হতে হবে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, বাজারে অসম প্রতিযোগিতা ঠেকাতে অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, আমদানিকারক, উৎপাদনকারী, ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, বাজার সমিতিসহ সবার ভূমিকা রাখতে হবে। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করতে হবে।

অনুষ্ঠানে পণ্যের অবৈধ মজুত পরিস্থিতি তদারকি বিষয়ে ভোক্তা অধিদপ্তরের প্রস্তুত করা পণ্য সরবরাহ ব্যবস্থা তদারকি পদ্ধতি (এসসিএমএস) শীর্ষক সফটওয়্যারের পাইলটিং পর্যায়ের উদ্বোধন করা হয়। এ ছাড়া ব্যবসায় উত্তম চর্চার স্বীকৃতিস্বরূপ চার ব্যবসায়ীকে ‘বেস্ট প্র্যাকটিস’ সম্মাননা দেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা

গর্ভাবস্থার জটিল রোগ প্রিক্ল্যাম্পসিয়া, মিলল নতুন চিকিৎসার পথ

বেদে নারীদের জীবনসংগ্রামের আড়ালে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

এক টানেই জেলের জালে উঠল ৪৮ লাখ টাকার ইলিশ

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩