ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বিমানকর্মীদের জুতায় ৯.৩৪ কেজি স্বর্ণ, উদ্ধার মূল্য ১৬ কোটি টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ২:৪৬ বিকাল

Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর কাছ থেকে ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার হওয়া ৮০টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

রোববার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়। ফ্লাইট নম্বর ইকে০৫৮২ আজ সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন।

পরে বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন ২১ নম্বর গেইটের কাছে ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে অ্যাপ্রোন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এমিরেটস এয়ারলাইন্সের দুই বিমানকর্মী মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমানের জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। তারা দুজনই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত।

কাস্টমস গোয়েন্দা জানায়, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। ৮০টি স্বর্ণবারের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ কৌশলের সঙ্গে কারা জড়িত এবং এসব স্বর্ণ কার কাছে পৌঁছানোর কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ট্রাকচাপায় ফেনীতে এসআরবি সদস্য নিহত

অক্টোবরে বঙ্গোপসাগরে ২-৩ লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

অক্টোবরেই কি শীতের আগমন? যা বলছে আবহাওয়ার পূর্বাভাস

দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী

vivo Y32: Coming with an 8,000mAh Battery

2,000+ Stories. 2,000+ Perspectives. One Creative Journey with OPPO & BUP

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

গণিতে বিশ্বসেরা দেশগুলোর তালিকা প্রকাশ: শীর্ষস্থানে চীন-সিঙ্গাপুর

আন্তর্জাতিক বাজার থেকে এক বিলিয়ন ডলার ঋণ নিতে যাচ্ছে সরকার

এল নিনো-জ্বালানি ধাক্কায় শ্লথ এশিয়ার প্রবৃদ্ধি, বাড়বে বৈশ্বিক সংকট

অতিরিক্ত গরম পানীয় পানে হতে পারে খাদ্যনালীর ক্যান্সার