ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়ালমার্ট

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ৩:৫৯ বিকাল

Link Copied!

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট এ কথা জানান।

এ সময় ওয়ালমার্টের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস ডিপ্লোমেসিরর ভাইস প্রেসিডেন্ট পল ডাইকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সালমান এফ রহমান ওয়ালমার্ট প্রতিনিধিদের জানান, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তীতে দ্রুততার সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে দেশের পোশাক শিল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার প্রেক্ষাপটে সৃষ্ট অধিকতর স্থিতিশীলতা ও ক্রমাগত উন্নয়নের প্রেক্ষিতে বাংলাদেশে তাদের ব্যবসায়ীক পরিধি বাড়ানোরও ইচ্ছা পোষণ করেছে।

উপদেষ্টা সালমান এফ রহমান প্রাকৃতিক তন্তুর পাশাপাশি মনুষ্য সৃষ্ট ফাইবারকেন্দ্রিক পোশাক তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ওয়ালমার্টকে কাজ করার আহ্বান জানালে তারা এ ব্যাপারে একত্রে কাজ করার আগ্রহের কথা জানান।

মতবিনিময় সভায় সালমান এফ রহমান আরও জানান, দেশের সব শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। বাংলাদেশের পোশাক কারখানার অনেকগুলোই বিশ্বের সর্বোচ্চ মানদণ্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কম্প্লায়েন্স ভালোভাবে মেনে চলার ক্ষেত্রে উৎপাদনকারীর পাশাপাশি ক্রেতা-প্রতিষ্ঠানকেও যথাযথ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন উপদেষ্টা সালমান এফ রহমান।

ওয়ালমার্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এনড্রিয়া অলব্রাইট বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের পোশাকের সুনাম রয়েছে। ওয়ালমার্ট দীর্ঘদিন যাবৎ এ দেশের পোশাক আমদানির সঙ্গে জড়িত। করোনা মহামারীকালীন ক্রয়াদেশ কিছুটা কমলেও আশাকরি এখন সেটা বাড়বে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক